পোস্টগুলি

cyber crime লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রতিটি থানায় এখন Cyber Help Desk

ছবি
প্রতিটি থানায় এখন Cyber Help Desk ডিজিটাল যুগে সাইবার অপরাধের ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। অনলাইন আর্থিক প্রতারণা, UPI ও ব্যাংক জালিয়াতি, ভুয়া লিঙ্কে ক্লিক করে অর্থ হারানো, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং, ফিশিং, পরিচয় চুরি এবং বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। সাধারণ মানুষের দ্রুত সহায়তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় Cyber Help Desk চালু করা হয়েছে। Cyber Help Desk-এ যে সহায়তা পাবেন সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও প্রাথমিক সহায়তা অনলাইন আর্থিক প্রতারণার ক্ষেত্রে দ্রুত করণীয় সম্পর্কে পরামর্শ প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহে সহায়তা অভিযোগ যথাযথভাবে নথিভুক্তকরণ ও পরবর্তী আইনি প্রক্রিয়ার নির্দেশনা সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ও প্রতিরোধমূলক পরামর্শ সাইবার প্রতারণার শিকার হলে কী করবেন? যত দ্রুত সম্ভব ১৯৩০ নম্বরে কল করুন। নিকটস্থ থানার Cyber Help Desk-এ যোগাযোগ করুন। ব্যাংক লেনদেনের তথ্য, স্ক্রিনশট, মোবাইল নম্বর, চ্যাট, SMS ও অন্যান্য প্রমাণ সংরক্ষণ করুন। অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না এবং OTP, PIN, CVV বা পাসওয়ার্ড কারও সঙ্গে ...